সংসদের ২০তম অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে।
এর আগে, বিকেলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়। আগামী ৬ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত হয়।
এ ছাড়া অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন উপাধ্যক্ষ আবদুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশীদ ও সুবর্ণা মুস্তাফা।
পরে অধিবেশনে সংসদ উপনেতা এবং ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ সাবেক একাধিক এমপির মৃত্যুতে এবং গত দুই মাসের মধ্যে মারা যাওয়া ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথসহ বিশিষ্ট ব্যক্তিদের জন্য শোকপ্রস্তাব আনা হয়।
জানা গেছে, ২০তম অধিবেশনে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্য বিরোধী বিল, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল এবং জাকাত তহবিল ব্যবস্থাপনা বিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ অগাস্ট সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়ে ১ সেপ্টেম্বর শেষ হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৫টির উত্তর দেন। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট











